1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

পাবিপ্রবিতে শিক্ষার্থীদের নির্যাতনের প্রতিবাদে শিক্ষকের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়,পাবিপ্রবি প্রতিনিধি:

সাধারণ শিক্ষার্থীর উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ।

সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একাই দাঁড়িয়ে মানববন্ধন করেন তিনি। এ সময় হাতে ছিল একটি প্রতিবাদী প্ল্যাকার্ড, মুখে ছিল নীরব প্রতিবাদের দৃঢ়তা।
সরজমিন জানা যায়, রবিবার (১৮ মে) বাংলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার কবির সোহানকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার কয়েকজন নেতা-কর্মী শারীরিকভাবে নির্যাতন করে। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলে ছাত্রদলের কর্মীরা অভিযোগ তোলে যে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। তারা সোহানকে পুলিশের হাতে তুলে দেয়ার দাবি জানায়।
এই প্রেক্ষাপটে একক মানববন্ধনে নামেন ড. আরিফ ওবায়দুল্লাহ। মানববন্ধনের কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমি চাই শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখুক, ও শান্তিপূর্ণ পরিবেশে তারা পড়াশোনা করুক। কোনো সাধারণ শিক্ষার্থী যেন অযাচিতভাবে হয়রানির শিকার না হয়। শিক্ষার্থীরা যদি কোনো ভুল করে, তবে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু বিচার না করে, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা তা কখনোই কাম্য নয়।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. আরিফ বলেন, “তোমরা নিজেদের মধ্যে সবরকম ভেদাভেদ ভুলে একসাথে সহাবস্থান করো। বিভক্ত হয়ো না। অতীতের ভুল ক্ষমা করে একে অপরের পাশে দাঁড়াও।”
উল্লেখ্য যে, সাধারণ শিক্ষার্থী শাহরিয়ার কবির সোহানকে নির্যাতনের ঘটনার রবিবার (১৮ মে) সোমবার দুপুর তিনটা থেকে রাত আঁটটা পর্যন্ত ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা মূল ফটকের সামনে অবস্থান নেয় এবং উভয় পক্ষের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!