1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

১ কোটি ৫০ লক্ষ টাকায় চিলমারী জোড়গাছ হাটের ইজারাদার হলেন আবু রায়হান ফারুকী

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি:

চিলমারী উপজেলার ঐতিহ্যবাহী জোড়গাছ হাট এর ১৪৩২ বাংলা সনের (০৭ জ্যৈষ্ঠ থেকে ৩০ চৈত্র পর্যন্ত) খাস আদায় ইজারা প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা হিসেবে মনোনীত হয়েছেন কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিক জনাব আবু রায়হান ফারুকী, পিতা- মোঃ হাবিবুর রহমান, গ্রাম- খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর।

২০২৫ সালের ১৯ মে তারিখে অনুষ্ঠিত জোড়গাছ হাট-বাজার খাস আদায় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, গত ১৪ মে ২০২৫ তারিখে স্মারক নং ০৫.৪৭.৪৯০৯,০০০,০৪,০০৭.২৫.৭১৪ অনুসারে প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির ভিত্তিতে জমাকৃত দরপত্রসমূহ যাচাই-বাছাই করা হয়।

দরপত্র যাচাইয়ে দেখা যায়, জনাব আবু রায়হান ফারুকী কর্তৃক প্রদত্ত ১,৫০,২০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ বিশ হাজার টাকা) দরটি সর্বোচ্চ। বিজ্ঞপ্তির শর্তানুযায়ী ৩০% জামানত হিসেবে তাঁর জমাকৃত ৫৫,০০,০০০/- (পঞ্চান্ন লক্ষ টাকা) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার যথাযথভাবে গৃহীত হয়, যা শর্তানুযায়ী নির্ধারিত ৪৫,০৬,০০০/- টাকার জামানতের চেয়েও বেশি।

কমিটির সদস্যগণ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন যে, জনাব আবু রায়হান ফারুকী-ই ১৪৩২ বাংলা সনের ০৭ জ্যৈষ্ঠ থেকে ৩০ চৈত্র পর্যন্ত সময়কালের জন্য জোড়গাছ হাট-বাজার খাস আদায়কারী হিসেবে নিযুক্ত হবেন।

নির্বাচিত ইজারাদারকে বিজ্ঞপ্তির সকল শর্ত মেনে নির্ধারিত সময়সীমার মধ্যে অবশিষ্ট অর্থ পরিশোধ করতে হবে এবং ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করতে হবে। যদি নির্ধারিত শর্ত লঙ্ঘিত হয়, তবে প্রযোজ্য বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনাব আবু রায়হান ফারুকী-কে নতুন ইজারাদার হিসেবে দায়িত্ব দেওয়ার মাধ্যমে জোড়গাছ হাটের পরিচালনা এবং খাস আদায়ের কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্ট কমিটি। এই পদক্ষেপ হাটের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!