1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ফুলবাড়ীতে ঋণের টাকা ফেরত দেওয়ার চাপে চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী) আত্মহত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ
ফুলবাড়ী,কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋণের টাকা ফেরত দেওয়ার চাপে বাদশা মিয়া (৪০) নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী) আত্মহত্যা করেছেন।

সোমবার (১৯ মে) সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বাদশ মিয়া ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার ইমাম আলীর ছেলে উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী)।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হীরু।

স্থানীয়রা জানান, ব্যাংক ঋণসহ এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা ঋণ হয়েছে। এসব ঋণের টাকা পরিশোধ করতে না পাড়ায় দিশাহারা হয়ে পড়েন বাদশা মিয়া। এনিয়ে তার পরিবারের মাঝেও দেখা দিয়েছে অশান্তি। ঋণের এতোগুলো টাকা পরিশোধ করার দুঃচিন্তায় বেশ কয়েক মাস ধরে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েন। এক পর্যায়ে ঋণের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পরিবারের অজান্তে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে ইঁদুর মারার বিষের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই লালমনিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম চতুর্থ শ্রেণী কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!