1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শিষ্টাচারবহির্ভূত বক্তব্যে বরখাস্ত: কুড়িগ্রামের শিক্ষক মুনিবুলকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিবুল হক বসুনিয়াকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়েছে।

গত শনিবার (১৭ মে) কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। পরদিন রোববার (১৮ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার বক্তব্যকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেওয়া হয়।

১২ মে শিক্ষক মনিবুল হক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি নেতিবাচক পোস্ট দেন, যেখানে তিনি প্রাথমিক শিক্ষার শিখন ঘণ্টা বৃদ্ধি, শনিবার বিদ্যালয় খোলা রাখা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহার করেন।

“এই যে শিখন ঘণ্টা বাড়াতে চাচ্ছে কেডা এইডা? এইডা আবার দেকতাসি শনিবারও স্কুল খোলার কতা কইতাসে… আমারে একখান কতা বুঝানতো… এইগুলারে কই থেকে ধইর‍্যা আইনা এই ডিপার্টমেন্টে বসায়?”

বিবৃতিতে বলা হয়, কতিপয় জাতীয় দৈনিকে প্রকাশিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংবাদ মন্ত্রণালয়ের গোচরীভূত হয়েছে। “উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোষ্ট, চার মাস পর বরখাস্ত শিক্ষক” এই শিরোনামে প্রকাশিত সংবাদে বরখাস্তকৃত সহকারী শিক্ষকের মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য পরিবেশিত হয়েছে। তার বক্তব্যের ফলশ্রুতিতে সৃস্ট বিভ্রান্তি দূর করতে এবং প্রকৃত ঘটনা স্পষ্টীকরণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই বিবৃতি প্রদান করছে।

প্রকৃত ঘটনা হল, কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মনিবুল হক বসুনিয়া এর ব্যক্তিগত ফেসবুক আইডি https//facebook.com/con/share/p/১৫fJhojZVs/ থেকে ১২ মে ২০২৫ মাসে একটি নেতিবাচক ও কুরুচিপূর্ণ পোস্ট করেন। এই পোস্টে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘন্টা বৃদ্ধি, শনিবার বিদ্যালয় খোলা রাখা, এবং উর্দ্ধতন কর্মকর্তাদের নিয়ে শিষ্টাচার বহির্ভূত ভাষা (উচ্চারণযোগ্য নয়) ব্যবহার করে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেন।

এই পোস্টে ১০ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘন্টা বৃদ্ধি সংক্রান্ত আলোচনাকে ইঙ্গিত করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ শিক্ষাবর্ষে সারাবছরে বিদ্যালয় খোলা থাকবে মাত্র ১৭৯ দিন। বিশ্বের অন্য যে কোন দেশের তুলনায় তা অনেক কম। এতো অল্প শিখন ঘন্টা দিয়ে কোনভাবেই প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো সম্ভব নয়। মূলত এ পরিপ্রেক্ষিতেই শিক্ষকদের সাপ্তাহিক কর্মঘন্টা ঠিক রেখে শনিবার বিদ্যালয় খোলা রাখার প্রসঙ্গটি আলোচিত হয়। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিখন ঘন্টা বৃদ্ধির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আওতাধীন সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পিটিআইসমূহকে ভ্যাকেশন ডিপার্টমেন্ট থেকে নন ভ্যাকেশন ডিপার্টমেন্টে পরিণত করার প্রস্তাব মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনাধীন।

বর্নিত শিক্ষক ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে শিক্ষকদের সাপ্তাহিক কর্মঘন্টা ঠিক রেখে শনিবার বিদ্যালয় খোলা রাখার বিষয়ে মতামত প্রদান করতে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত ও বিরূপ মন্তব্য পোস্ট করেন যা সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ এর ৭(ঘ) এবং ১০(ঙ) (ছ) (পরিমার্জিত সংস্করণ) এর সুস্পষ্ট লঙ্ঘন।

বরখাস্তের পর মনিবুল হক দাবি করেন, তিনি চার মাস আগের একটি ঘটনার কারণে এ সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন। কিন্তু মন্ত্রণালয় একে “সম্পূর্ণ মিথ্যা, অসৎ ও বিভ্রান্তিমূলক” দাবি হিসেবে প্রত্যাখ্যান করেছে। তারা বিবৃতিতে সাফ জানায়, শিক্ষক মনিবুলের সাম্প্রতিক ফেসবুক পোস্টই বরখাস্তের সরাসরি কারণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!