1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলচ্চিত্র সংসদের আয়োজনে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ সোমবার (১৯ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চলচ্চিত্র সংসদ কক্ষের এক সংবাদ সম্মেলনে এ উৎসবের ঘোষণা দেওয়া হয়। এসময় উৎসবের পোস্টার উদ্ধোধন করা হয়। পোস্টারে প্রাধান্য দেওয়া হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবকে।

চলচ্চিত্র উৎসবের পোস্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যাল চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক এক লিখিত বক্তব্যে বলেন,আগামী ২৩, ২৪ ও ২৫ জুন, তিনদিনব্যাপি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরও দুইটি ভেন্যুতে এই উৎসব অনুষ্ঠিত হবে। মূলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রভিত্তিক এ চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত সারাদেশ থেকে শিক্ষার্থী ও চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে পঞ্চাশটির অধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে এবং রেজিষ্ট্রেশন এখনও চলমান রয়েছে, যার মধ্যে থেকে বিচারকদের যাচাই-বাছাই শেষে পঁয়ত্রিশটি চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।

তিনি আরও বলেন,প্রতিযোগিতা বিভাগের দুইটি ক্যাটাগরিতে মোট চারটি পুরস্কার দেওয়া হবে। বিচারক হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় এবং খ্যাতিমান একঝাঁক চলচ্চিত্র নির্মাতা ও সমালোচকগণ।এছাড়াও উৎসবে থাকছে ‘বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাণ’ এবং ‘চলচ্চিত্রের সফল প্রযোজনা’র উপর দুইটি কর্মশালা, দেশের স্বনামধন্য দু’জন নির্মাতা ও প্রযোজক এই কর্মশালা দুটি পরিচালনা করবেনথাকছে দুইদিনব্যাপি উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীও!

শীঘ্রই নির্মাতাদের আমন্ত্রণপত্র প্রেরণ, কর্মশালায় অংশগ্রহণ সহ অন্যান্য প্রক্রিয়ার বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির বলেন, আমাদের বিভাগে অনেক ক্রিয়েটিভ লোক আছে।আমার মনে হয় এই সমস্ত উৎসবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বাদেও অন্য সব জায়গায় হওয়া উচিত। আমি তাদের এই কাজ দেখে অনুপ্রাণিত। তাদের শুভকামনা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংসদের সভাপতি আদান মাহমুদ সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!