1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে পাহাড়ি ঢলে লালকুড়া কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে ২০ হাজার মানুষ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর কাঠের তৈরি সেতুটি পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে। এতে অন্তত ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে ভারতীয় সীমান্তের পাহাড়ি ঢল নামায় নদীর পানি বেড়ে প্রবল স্রোতের ফলে সেতুটি ধসে পড়ে। সেতুটি ভেঙে যাওয়ায় স্থানীয় বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা শহরের সঙ্গে সবধরনের যাতায়াত বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আবু সাঈদ, করিম মোল্লা, আব্দুস সালাম ও জহিরুল ইসলাম বলেন, “এই সেতু দিয়েই আমরা প্রতিদিন স্কুল-কলেজ, বাজারে যাতায়াত করতাম। এখন সেটা একেবারেই বন্ধ হয়ে গেছে। বিকল্প কোনো রাস্তা নেই।”

২০২৪ সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে কাঠ ও বাঁশ দিয়ে সাময়িক সেতুটি নির্মাণ করা হয়েছিল। শুরু থেকেই সেটি ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!