1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ
ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ভাঙ্গা মোড়, শিমুলবাড়ি ও বড়ভিটা এই তিন ইউনিয়নের মোট ৩৬ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ(তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করেন। শনিবার ১৭ (মে) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ-বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয় করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের রাজার হাট (কুড়িগ্রাম) উপজেলার সমন্বয়কারী রুকুনুজ্জামান। আয়োজকরা জানান,স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা কার্যকর ভাবে বাস্তবায়নের জন্য ইউপি সদস্যদের দক্ষ করে করে তুলতেই এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!