1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

রৌমারীতে সীমান্তে গরু পাচারকালে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুর চর সীমান্তে গরু পাচার করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শফিক (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুর চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিক ওই এলাকার ফজলে রহিমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র, বিজিবি ও পুলিশ জানায়, ঘটনার রাতে আন্তর্জাতিক সীমান্ত ১০৬৬-৪ এস পিলারের নিকট দিয়ে ভারতের নো-ম্যান্সল্যান্ডে প্রবেশের সময় হঠাৎ ভারি বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শিকার হয়ে শফিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সেখানে স্থানীয় এক পল্লি চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে রৌমারী থানা পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং মৃত্যুর সুরুত হাল রিপোর্ট প্রস্তুত করে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বজ্রপাতে শফিক নামের এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর মাত্র দুইদিন আগে (১৪ মে) দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ি সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে রিয়াদ আহমেদ নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয় এবং আরও চার বিজিবি সদস্য ও একজন আনসার সদস্য আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!