1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাজিবপুরে ট্রাক্টরের চাপায় নিহত শ্রমিকের পরিবারের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

রাজিবপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অবৈধ কাকড়া ট্রাক্টরের চাপায় নিহত আমজাদ হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজিবপুর উপজেলা শাখা।

গত ৫ মে (সোমবার) উপজেলার টাংগালিয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন স্থানীয় বাসিন্দা ছবর আলীর ছেলে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন কর্মী ছিলেন।

দুর্ঘটনায় নিহত আমজাদের পরিবারের পাশে দাঁড়াতে গত ১৬ মে (শুক্রবার) বিকেল ৪টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজিবপুর উপজেলা শাখার উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা আনিচুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি সানাউল্লাহ, আবু তালেবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা বলেন, “আমজাদ হোসেন একজন পরিশ্রমী ও সংগঠনের নিবেদিত কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!