1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

পেশাগত দায়িত্ব পালনকালে লালমনিরহাটে ৩ সাংবাদিকের উপর হামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একটি বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে মারধর করা হয়েছে তিন সাংবাদিককে।

শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে সাপ্টিবাড়ী বাজার এলাকায় এঘটনা ঘটে। ঐ এলাকার হাফেজ আলীর ছেলে হাবিব ও তার দলবল নিয়ে স্থানীয় আইয়ুব আলীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে । এসময় পেশাগত দায়িত্ব পালনে ভাংচুরের ভিডিও করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলা করা হয়।

হাবিব বাহিনী গংদের হামলার শিকার হওয়া তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিন সাংবাদিক হলো দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি খাইরুল আলম ও দৈনিক গণতদন্ত জেলা প্রতিনিধি রব্বানী আহমেদ।
এলাকাবাসী জানায়, আজ সকালে সাপ্টিবাড়ী বাড়ী এলাকার ধর্ষণ চেষ্টা মামলার আসামি হাফেজ আলীর ছেলে হাবিব দল বল নিয়ে বাদী পক্ষ আয়ুব আলীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এমন সংবাদ সংগ্রহে ভিডিও করতে গেলে তিন সাংবাদিককে কিশোর গ্যাং লিডার হাবিব তার দলবল নিয়ে হামলা করে। পরে তিন সাংবাদিককে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর আহত তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে দেখতে এসে বলেন, কিশোর গ্যাং লিডার হাবিবসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!