1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে বিএনপির সদ্য ঘোষিত কমিটি নিয়ে ক্ষোভ, পদত্যাগ করলেন চার নেতা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

ঘোষণার মাত্র দুই দিনের মাথায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ ও বিরোধ প্রকাশ পেয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উলিপুর শহরে এক সংবাদ সম্মেলনে দলটির চার নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

তারা অভিযোগ করেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাধান্য দিয়ে, অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে। এতে আন্দোলনে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীরা চরমভাবে বঞ্চিত হয়েছেন।

পদত্যাগকারীরা হলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধরনীবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক দেওয়ান নুরেচ্ছেবাহ স্টার, ৯নং যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান এবং সদস্য আমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে স্টার উপস্থিত না থাকলেও তিনি পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

নেতারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত কমিটিতে পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে সাবেক মেয়র তারিক আবু-আলা চৌধুরীকে, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হলেও পরবর্তীতে আওয়ামী লীগকে সহায়তা করেছেন। তারা বলেন, “আন্দোলনের সময় তিনি নিষ্ক্রিয় ছিলেন, বরং বিএনপির কর্মসূচি ভণ্ডুল করতে কাজ করেছেন।”

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু বলেন, “এই কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সুবিধাভোগীদের স্থান দেওয়া হয়েছে। ইউপি উপনির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে অংশ নেওয়া সহিদুর রহমানকে ১৮ নম্বর সদস্য করা হয়েছে। অথচ যারা বছরের পর বছর দলীয় নিপীড়নের শিকার হয়েছেন, তাদের বঞ্চিত করা হয়েছে।”

পৌর বিএনপির ৯নং যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান বলেন, “আমরা মৃত্যু-উপত্যকায় দাঁড়িয়ে রাজনীতি করেছি। এখন হাইব্রিডদের দাপটে কোণঠাসা। মাঠে জরিপ করে কমিটি গঠন করা হলে ত্যাগীরা বাদ পড়ত না।”

নেতারা তারেক রহমান ও বিএনপি মহাসচিবের কাছে অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুনভাবে ত্যাগী কর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান।

তবে পদত্যাগীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, ‘যাদের নিয়ে কমিটি করা হয়েছে তারা সবাই পরীক্ষিত। উলিপুর উপজেলা কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে তিনি জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন। আমাদের সঙ্গেই তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সেখানে বিএনপির দুটি গ্রুপ বিদ্যমান। আমরা সবাইকে নিয়ে একটি প্ল্যাটফর্মে রাজনীতি করতে চাচ্ছি। দুটি গ্রুপের মধ্যে সমন্বয় করে কমিটি দেওয়া হয়েছে। সবাইকে আহ্বায়ক কমিটিতে স্থান দেওয়া সম্ভব নয়। যারা নেতৃত্বে আসতে চান তারা কাউন্সিলের মাধ্যমে সেই সুযোগ পাবেন। এরপরও যারা নানা অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছেন।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!