1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে বজ্রপা‌তে নারী‌র মৃত‌্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌র উপ‌জেলায় বজ্রপা‌তের শিকার হয়ে চা‌মে‌লি রাণী (৪০) না‌মের এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার (১৬ মে) দুপুরে ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে মধুপুর গ্রামের মদন চন্দ্রের স্ত্রী চামেলী রানী খড়ের গাদা থেকে গরু আনতে মাঠে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে সঙ্গে থাকা একটি বকনা গরুও মারা যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত চামেলী রানী একজন গৃহবধূ ও দুই সন্তানের জননী ছিলেন বলে জানা গেছে।

উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)‌ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, ঘটনস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!