1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা: মির্জা আব্বাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকারের বিরুদ্ধে পত্রিকা, অনলাইন, টিভি মিডিয়ায় কোনো সমালোচনা নেই। আওয়ামী লীগের আমলে দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিল না, এখনো একই অবস্থা। আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা। তাই দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। এই সরকারের কাছ থেকে আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এই সরকারের হাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়। গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। আগে আমরা কুকুরের মুখে ছিলাম, আজ কুকুর থেকে বাঘের মুখে পড়েছি।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন আমাদের ন্যায্য পাওনা। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার। সেটি আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না। আমি হয়তো আরো দেরিতে নির্বাচনের কথা বলতাম, কিন্তু এখনই কেন বলছি? কারণ আমি দেখছি আমার স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবারও বলছি এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়।

তিনি বলেন, সদস্য সংগ্রহের বিষয়ে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কিছু গোষ্ঠী আছে যারা সুযোগসন্ধানী। কোনো সময় রাজপথে আসে নাই মিছিল করে নাই মিটিংও করে নাই। হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল অথবা আছে, সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে। আর বদনামটা বিএনপির ঘাড়ে আসছে। সেখান থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং সেই শ্রেণির লোককে সদস্য করা যাবে না। আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয়ই। এটাকে মাথায় রাখতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!