1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ছাত্রদলের এক নেতা খুন হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এর আগে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা রাত ১২টার দিকে খবরটা পেয়েছি। সাম্য’র মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। তবে আমরা হাসপাতালে থাকায় এখনো ঘটনাস্থল পরিদর্শন করতে পারিনি। আর কী কারণে কারা তাকে হত্যা করেছে তাও এখনো জানা সম্ভব হয়নি।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এছাড়াও ঢাবির স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

তার মৃত্যুর খবর পেয়ে ঢামেকে ছুটে যান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এসময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তার বক্তব্যে তিনি এ হতাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সেই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক ও ছিনতাইকারীদের হাত থেকে রক্ষার জন্য ঢাবি প্রশাসনের কাছে অনুরোধও করেন।

তবে সাম্যকে কে বা কারা ছুরিকাঘাত করে আহত করেছিল তা এখনো জানা যায়নি।

এদিকে ঢামেকের একটি সূত্র জানায়, নিহত সাম্য বাইক নিয়ে ওই সময় মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ঢামেকে নিয়ে যান।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!