1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে পুষ্টিবাগান প্রকল্প পরিদর্শন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পারিবারিক পতিত জমি এবং বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিবাগান স্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার।

মঙ্গলবার (১৩ মে) বিকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় ব্লকের কৃষাণী সুরমা বেগমের বসতবাড়ীর আঙ্গিনায় পুষ্টিবাগান পরিদর্শন করেন তিনি।

এই প্রকল্প কিষাণী সুরমা বেগমকে তিন মৌসুমের বিভিন্ন প্রকার বীজ, জৈব সারসহ বিভিন্ন রাসায়নিক সার, বাউন্ডারী বেড়া দেওয়ার জন্য নেট, সেচ দেওয়ার জন্য ঝর্না ও ছয়টি বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়, এবং বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

এ প্রসঙ্গে কৃষাণী সুরমা বেগমের সাথে কথা হলে তিনি জানান, আমার বসতবাড়ির পাশের জমিটি দীর্ঘদিন থেকে পতিত ছিল, কোন শাকসবজি বা ফলের গাছ লাগাইনি।

স্থানীয় ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব শহিদুল ইসলামের সু-পরামর্শে আমার বসতবাড়ির আঙ্গিনায় বিভিন্ন শাকসবজি, ঢেঁড়স, বেগুন, মরিচ, লাল শাক বাঁধাকপি,পালং শাক, মাচায় লাউ ও মিষ্টি কুমড়া আবাদ করে নিজ পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও এলাকার অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরণ করেও বেশ কিছু টাকার সবজি বিক্রি করে অর্থ জমিয়েছি।

এখন আমার প্রতিবেশীদের প্রতি সু- পরামর্শ হলো আমার মত সকলের যদি বাড়ির বসতবাড়ির আঙ্গিনায় এরকম পুষ্টিবাগান স্থাপন করে তাহলে বাজার থেকে আর শাকসবজি কিনে খেতে হবে না পারিবারিক পুষ্টি যোগান দিবে, এবং নিরাপদ খাদ্য নিশ্চিত হবে ও আর্থিকভাবে স্বাবলম্বী হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০০ টি করে পুষ্টিবাগানের উপকরণ বিতরণ ও স্থাপন চলমান রয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াদুদ মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাক নুরুল আমিন ও স্থানীয় কৃষক কৃষাণীগন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!