1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

কুড়িগ্রামে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান: ৫২ বস্তা পণ্য ধ্বংস, মালিককে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম পৌর শহরের চর কুড়িগ্রাম সিএন্ডবি মোড় এলাকায় অনুমোদনহীন “সততা আইসক্রিম” নামক একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১২ মে) বিকেলে এই অভিযানে নেতৃত্ব দেন কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।

অভিযানে ৮ প্রকার ভেজাল খাদ্যদ্রব্য, ৫২ বস্তা আইসক্রিম, একটি প্যাকেজিং মেশিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা। বিএসটিআই অনুমোদন না নিয়ে প্রায় দুই বছর ধরে এসব ভেজাল পণ্য উৎপাদন করে আসছিলেন কারখানার মালিক মোঃ আলমগীর হোসেন।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত অভিযানে কারখানায় ব্যবহৃত কৃত্রিম রং, রাসায়নিক পদার্থ ও অপরিষ্কার পরিবেশে শিশুদের জন্য তৈরি আইসক্রিম, চিপস, পটেটোসহ অন্যান্য পণ্য পাওয়া যায়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফ্যাক্টরি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনশ টাকার স্ট্যাম্পে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না থাকার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জনসম্মুখে ধ্বংস করে ফেলা হয় জব্দকৃত ৫২ বস্তা ভেজাল আইসক্রিম।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন, “জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, অনুমোদনহীন ফ্যাক্টরি, ভেজাল খাদ্যপণ্য ও কৃত্রিম রং মিশিয়ে আইসক্রিম তৈরির কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ফ্যাক্টরির মালিক নগদ অর্থ জরিমানা ও ৫২ বস্তা আইসক্রিম ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবেন না বলে ৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন বলেন, “জনস্বার্থে ভেজাল ও অনুমোদনহীন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা টাস্কফোর্স কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন, পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!