1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে গতিয়াশাম কমিউনিটি ক্লিনিকের ফ্লোরে ধস

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম কমিউনিটি ক্লিনিক ভবনের একটি কক্ষের ফ্লোর ধসে পড়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে পরিত্যক্ত অবস্থায় থাকা ভবনটির একটি কক্ষে রাখা সিমেন্ট ও জিও ব্যাগসহ ফ্লোর ভেঙে নিচে ঢেবে যায়।

জানা গেছে, প্রায় চার বছর আগে তিস্তা নদীর ভাঙনের হুমকির কারণে ক্লিনিকটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভবনটি ভাঙন থেকে রক্ষা পেলেও ক্লিনিকের দরজা, জানালা, ফ্যান, টয়লেটসহ সকল আসবাবপত্র ক্লিনিকের সিএইচসিপি মো. আলতাফ হোসেনের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের নির্মাণসামগ্রী, বিশেষ করে সিমেন্ট ও জিও ব্যাগ ভবনটিতে রাখা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, এই ভারী মালামালই ভবনের দুর্বল ফ্লোর ধসের অন্যতম কারণ।

স্থানীয়রা জানান, ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে আট শতক জমির ওপর কমিউনিটি ক্লিনিকটির ভবন নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

ঘটনার বিষয়ে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. আলতাফ হোসেন বলেন, “আমি ফেসবুকে ভিডিও দেখে ছালাম সর্দারকে ফোনে জিজ্ঞেস করি—কে সিমেন্ট ও বস্তা রেখেছে? তিনি জানান, ম্যানেজার রেখে গেছে। তারা কীভাবে রেখেছে, তা তারাই ভালো জানেন।”

রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি বলেন, “এটি একটি দুর্ঘটনা। পরিত্যক্ত ভবনে পানি উন্নয়ন বোর্ডের সরঞ্জাম রাখা হয়েছিল স্থানীয়দের সঙ্গে আলোচনা করে। বিষয়টি নিয়ে আমি পানি উন্নয়ন বোর্ডসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরাও ভবনটি যথাযথভাবে মেরামতের আশ্বাস দিয়েছেন।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!