1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রাম সদর উপজেলায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

চলতি বোরো মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে সরকার ৩৬ টাকা কেজি দরে ৩,৯৩৯ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৯৩১ মেট্রিক টন চাল সংগ্রহ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ বাবু, চালকল মালিক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, চাতাল-মিল ব্যবসায়ী ও বিএনপি নেতা সহিরুজ্জামান সাজু, মিলার মুকুল, রেজা প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন জানান, “আজকের এ উদ্বোধনী কর্মসূচির মাধ্যমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হলো। কৃষকদের জন্য ‘অ্যাপ’-এর মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া চালু রয়েছে, এ বিষয়ে সবাইকে সচেতন করার আহ্বান জানাই। যেন কৃষকরা সরাসরি গুদামে ধান দিয়ে অর্থ বুঝে নিতে পারেন।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!