1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

১৮ মিনিট দেরিতে এসে ভর্তি পরীক্ষা দিতে পারলেন না দুই শিক্ষার্থী, কান্নায় ভেঙে পড়লেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসে কয়েক মিনিট পর আসায় পরীক্ষায় বসার সুযোগ হারিয়েছেন দুই শিক্ষার্থী। পরীক্ষার শুরু হওয়ার ১৮ মিনিট পর কেন্দ্রে পৌঁছানোয় তাদের পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ ৯ মে, শুক্রবার সকালে পাবিপ্রবির প্রধান ফটকের সামনে দেখা যায়, ভুক্তভোগী দুই শিক্ষার্থী ও তাদের অভিভাবক কান্নারত অবস্থায় বসে আছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন। তারা জানান, নির্ধারিত সময়ের আগেই তারা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালেও যানজটের কারণে কেন্দ্রে ঢুকতে দেরি হয়। কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির কড়াকড়ি নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

রংপুর থেকে আসা এক অভিভাবক বলেন, “আমরা অনেক কষ্ট করে সন্তানকে প্রস্তুত করেছি। আজ মাত্র কয়েক মিনিট দেরির জন্য তার সব পরিশ্রম বৃথা গেল। বিষয়টি খুবই কষ্টদায়ক।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আওয়াল বলেন, “গুচ্ছ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সকল পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছিল। পরীক্ষার সুষ্ঠুতা রক্ষার স্বার্থে দেরিতে আসা কাউকে পরীক্ষাকক্ষে ঢুকতে দেওয়া হয়নি।” তিনি আরও জানান, “গত বি ইউনিটের পরীক্ষায় তিনজন শিক্ষার্থী দেরিতে এলে তাদের মধ্যে একজন ৪০ মিনিট পরও পরীক্ষা দিতে পেরেছিল। তবে গুচ্ছ কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দেরিতে আসা কোনো শিক্ষার্থীকে আর পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।”

ঘটনাটিকে কেন্দ্র করে ভুক্তভোগীরা গুচ্ছ কমিটি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতিতে যেন মানবিক বিবেচনায় কিছুটা নমনীয়তা প্রদর্শন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!