কুড়িগ্রাম প্রতিনিধি:
সারাদেশব্যাপী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক।
বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করে দেয়ার কথা বলে ঘুষ গ্রহণকালে রাজু মিয়া নামের একজনকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ১২ হাজার টাকা জব্দ করে দুদক।
পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কুড়িগ্রাম দুদকের উপসহকারী পরিচালক মো. আতিকুর রহমান জানান, রাজু মিয়া বিআরটিএ অফিসে সরাসরি কর্মরত না হলেও দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের কাজ করে আসছিলেন।
তিনি আরও জানান, বিআরটিএ অফিসে ঘুষ ও দুর্নীতি রয়েছে কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত চলমান রয়েছে।
Leave a Reply