1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঈদ উপলক্ষে অতিরিক্ত ছুটি: ১৭ ও ২৪ মে খোলা থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

আসন্ন ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে সরকারি ছুটি পুনর্বিন্যাসের অংশ হিসেবে আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। বুধবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে সেই ছুটির সমন্বয়ে ১৭ ও ২৪ মে, যেগুলো সাধারণত সাপ্তাহিক ছুটির দিন, সেগুলোতে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ওই দুই শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি দপ্তরসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খোলা থাকবে।

এই নির্দেশনার আলোকে শিক্ষা মন্ত্রণালয়ও স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সেবা শাখার সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব গণমাধ্যমকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষা সংক্রান্ত সব অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে, যাতে নির্ধারিত শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।

এই সিদ্ধান্ত কার্যকর করতে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!