1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের তিনটি বর্ষের নবীন বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিভাগটির সভাপতি আতিকা কাফি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আগামী বিশ্ব তাদেরই হাতের মুঠোয় থাকবে যারা হবে উন্নয়ন অনুধ্যান অনুগামী, যারা যথাযথ উন্নয়ন অভ্যাসকে করতলগত করেছে, দক্ষতা নিয়ে বেড়ে উঠছে, কর্মক্ষেত্রে প্রবেশ করছে। উন্নয়ন হচ্ছে একটি নি:শেষ প্রক্রিয়া যেখানে অব্যাহত পরিবর্তনের মধ্য দিয়ে একটি লক্ষ্য অর্জিত হয়। উন্নয়ন হচ্ছে একটি লক্ষ্য। এই লক্ষ্যে সফল হতে, সফল কর্মী হতে উন্নয়ন বিজ্ঞান অধ্যয়ন অত্যন্ত জরুরী। দেশ এখন তাদেরকেই খুঁজছে।”

শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “উন্নয়ন একটি অভ্যাস, এই অভ্যাস গড়ে উঠে অব্যাহত পাঠের মধ্য দিয়ে। তোমরা যারা উন্নয়ন বিজ্ঞান অধ্যয়ন করছো তোমাদের লক্ষ্যই হবে একটি উন্নত দেশ গঠনে নিজেদেরকে নিবেদন করা।”

জুলাই বিপ্লবকে স্মরণ করে শিক্ষার্থীদের সুন্দর দেশ গঠনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, “একটি দারুন সুযোগ তোমাদের সামনে। ২৪ এর জুলাই বিপ্লব তোমাদের এই সুযোগ এনে দিয়েছে। তোমরা এখন অনেক বেশী দেশকে এগিয়ে নিতে কাজ করে যেতে পারবে। কোন বাধা নেই, কোন বৈরিতা নেই।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!