শামীমা রহমান ,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ্ হলের একসময়ের টর্চার সেল হিসেবে পরিচিত গণরুমকে পাঠাগার ‘ইকরা’- তে পরিণত করে উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (০৭ মে) সন্ধ্যা পৌনে সাতটায় গ্ৰন্থাগারটি উদ্বোধন করা হয়।
এসময় লালন শাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইটসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “এই ধরনের ছোট্ট আকারের পাঠাগার খুবই চমৎকার। পাঠাগারের মূল বিষয় হলো বই। এই পাঠাগার ব্যক্তিগত ও প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আরো সমৃদ্ধ হবে। আমরা আশা রাখি, এটা পূর্ণাঙ্গ একটি পাঠাগার হবে যেটা অনুসরণীয়। আমার দেখামতে এতো সুন্দর রিডিং রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, কিন্ত এই বিশ্ববিদ্যালয়ে বিগত ১৬ বছরে দেওয়া হয়নি। তবে, আমার অভিজ্ঞতায় এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত।”
Leave a Reply