1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম সদর:

তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত – গণমাধ্যমে মুক্তি, গণতন্ত্রের শক্তি” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

বুধবার (৭ মে ২০২৫) দুপুরে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও হাব কুড়িগ্রামের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের টেরে ডেস হোমস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে টেরে ডেস হোমস হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তারা স্থানীয় গণমাধ্যমের চ্যালেঞ্জ, ভুল তথ্য ও গুজবের প্রভাব, অনলাইনে নারীদের হয়রানি এবং সরকার ও সিভিল সোসাইটির মধ্যে সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

আলোচনায় অংশ নেন উদয়াঙ্কুর সেবা সংস্থার জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, বিটনিকের প্রতিনিধি খাইরুল হাসান আদনান, হাব কুড়িগ্রামের সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এম রশীদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম, কুড়িগ্রাম টেলিভিশন ফোরামের আহ্বায়ক ইউনুছ আলী, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাবেক সম্পাদক শ্যামল ভৌমিক, কবি ও সাংবাদিক বাদশাহ সৈকত এবং ডিবিসির প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!