1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

কুড়িগ্রাম সরকারি কলেজে “বৃক্ষ রোপণ, বৃক্ষ পরিচর্যা ও ক্যাম্পাস ক্লিনিং” কার্যক্রম সম্পন্ন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধি:

আজ ৭ মে, “প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস” উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজে অনুষ্ঠিত হলো “বৃক্ষ রোপণ, বৃক্ষ পরিচর্যা ও ক্যাম্পাস ক্লিনিং” কার্যক্রম। গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কার্যক্রমের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। পাশাপাশি পূর্বে রোপিত গাছগুলোর পরিচর্যা করা হয় এবং ক্যাম্পাস থেকে ব্যানার, পেরেক, পোস্টার ও সাইনবোর্ড অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই উদ্যোগকে সফল করে তোলেন। ক্যাম্পাস পরিচ্ছন্নতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্তা প্রেরণ করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃ আতাউল হক খান চৌধুরী, গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উপদেষ্টা মোঃ সাইদুর রহমান দুলু, সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্নসহ সংগঠনের অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ।

গ্রীন ভয়েসের সভাপতি তহ্নি বণিক কুড়িগ্রাম সংবাদকে বলেন, “গাছেরও প্রাণ আছে। গাছে পেরেক মারা হলে তা কষ্ট পায়। বাংলাদেশে গাছে পেরেক মারা আইনত নিষিদ্ধ। আসুন, আমরা সবাই মিলে গাছে পেরেক মারা বন্ধ করি এবং পরিবেশের প্রতি যত্নশীল হই।”

কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দীন বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াবে এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!