1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভূরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সংস্থার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ সংগঠনের গত সাত বছরের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ও সোনাহাট ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক আইনুল হক, ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, বঙ্গ সোনাহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা একটি মানবিক, সুশৃঙ্খল ও দক্ষ যুবসমাজ গঠনে নিবেদিত সংগঠন। তারা আশা প্রকাশ করেন, এই সংগঠন নিজ আলোয় সমাজ ও দেশকে আরও আলোকিত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সজিব, দপ্তর সম্পাদক আরিফ খান, সদস্য বেলাল হোসেন বিদ্যুৎ, শাহরিয়ার শাওনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

পরবর্তীতে মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত আলোকবর্তিকা সংগঠনটি মানবিক সহায়তা, পরিবেশ রক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও রক্তদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!