কুরিগ্রাম সংবাদ ডেস্ক | প্রশাসন ও নির্বাচন
সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর।
সোমবার (৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। হুমায়ুন কবীর বলেন, “সারাদেশে পাঁচশোর বেশি [ব্যক্তির] ডাবল এনআইডি রয়েছে।”
তিনি জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়ে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে এই বিশাল সংখ্যক তথ্য বিশ্লেষণে চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “১৩ কোটির বেশি তথ্য একটি একটি করে খোঁজা সম্ভব নয়। কেউ যদি তথ্য দেয়, আর আমরা যদি দেখতে পাই, তাহলে অবশ্যই ব্যবস্থা নিই।”
বিশেষজ্ঞরা বলছেন, একাধিক এনআইডি ব্যবহার করে অনেক সময় জালিয়াতি, অবৈধ আর্থিক লেনদেন, এমনকি ভোটার জালিয়াতির মতো অপরাধ সংঘটিত হতে পারে। তাই এই বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর নজরদারি ও প্রযুক্তিগত আধুনিকায়ন অত্যন্ত জরুরি।
Leave a Reply