1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) দুপরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোকাদ্দেস আলীর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রইচ উদ্দিন বাদশা, কৃষক দলের সাবেক সভাপতি আবুল কাসেম, সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবু হাসান সোহেল মনা, শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নুর ইসলাম । এছাড়াও উপজেলার দশটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ কুড়িগ্রাম জেলা শাখার সহ সভাপতি আসাদুজ্জামান সোহাগ, মাহামুদুল হাসান বিদ্যুত, জাহাঙ্গীর আলম, হামিদুল ইসলাম, ফরহাদ আলী, সহ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সহ আইন বিষয়ক সম্পাদক মনিরুজ্জান মিলু, দপ্তর সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ফকরুল হাসান সাধারণ সম্পাদক বলদিয়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ।

এতে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন সহ শহীদ জিয়া স্মৃতি সংসদের দশটি ইউনিয়নের হাজারো নেতা কর্মী অংশগ্রহণ করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!