1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গত ৯ মাসে গণঅভ্যুত্থনে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর ৩৬টি হামলার ঘটনা: বাংলাফ্যাক্ট

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ওপর গত ৯ মাসে অন্তত ৩৬টি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ‘বাংলাফ্যাক্ট’। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর অধীনস্থ ফ্যাক্টচেক, মিডিয়া গবেষণা ও বিশ্লেষণী উইং ‘বাংলাফ্যাক্ট’ পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

রোববার (৪ মে) প্রকাশিত এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এসব হামলার ঘটনা ঘটতে শুরু করে। গবেষণায় দেশের বিভিন্ন অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গণআন্দোলনে অংশগ্রহণের জেরে হামলার শিকার হয়েছেন অনেকে, যার মধ্যে রয়েছে নিহত, আহত এবং ভয়ভীতি প্রদর্শনের নানা ঘটনা।

প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়, আন্দোলনের সময় ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন বেসরকারি একটি প্রতিষ্ঠানের গাড়িচালক জসিম উদ্দিন হাওলাদার। তিনি ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৯ জুলাই হাসপাতালে মারা যান। পরে তাকে নিজ গ্রামের বাড়ি, পটুয়াখালীর দুমকীতে দাফন করা হয়।

অন্যদিকে বাবার কবর জিয়ারত করতে গিয়ে গত ১৮ মার্চ শহীদ জসিমের মেয়ে (১৭) ধর্ষণের শিকার হন। এমন ঘটনায় দীর্ঘ মানসিক পীড়নে ভোগার পর গত ২৬ এপ্রিল আত্মহত্যা করেন শহীদ জসিমের মেয়ে।

‘বাংলাফ্যাক্টের’ প্রতিবেদনে আরও বলা হয়, পটুয়াখালীর এ ঘটনার পরদিন নোয়াখালীর মাইজদীতে জুলাই আন্দোলনের আরেক শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসানকে (১৬) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। ওই হামলার ঘটনার পর জাতীয় একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম বলেছেন- ‘কিশোর গ্যাংটির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে। শহীদ জসিম ও শহীদ রিজভীর পরিবার একা নন।’

গত ৯ মাসে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে বাংলাফ্যাক্ট জানায়, ৫ আগস্টের পর থেকে হওয়া ৩৬ হামলার মধ্যে ৩৩টিই ঘটেছে আন্দোলনে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ওপর। বাকি ৩টি জুলাইয়ে শহীদ পরিবারের সঙ্গে ঘটেছে। এরমধ্যে শাহরিয়ার হাসানের ওপর হামলা ছাড়া অন্য দুটি ঘটনার ক্ষেত্রে হামলাকারীদের সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবে জুলাইয়ের শহীদদের কবরে হামলার একাধিক ঘটনার খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে বলেও জানিয়েছে বাংলাফ্যাক্ট।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত হওয়া ৩৬ হামলায় জড়িতদের মধ্যে সবচেয়ে বড় অংশ রয়েছে আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের (ছাত্রলীগ বা যুবলীগ) নেতাকর্মীরা। মোট ৩৬টি ঘটনার মধ্যে ১৩টিতেই তাদের যোগসূত্র ছিল।

বাংলাফ্যাক্ট জানিয়েছে, গত ২৫ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দেওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়কের ওপর হামলা করে দলটির নেতাকর্মীরা। ওই সময় দুইজন সাংবাদিকও আহত হন।

এদিকে হামলার ঘটনাগুলোর মধ্যে আওয়ামী লীগের পরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা জড়িতদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অংশে রয়েছে। তারা ৯টি ঘটনায় জড়িত ছিলেন। এরমধ্যে স্থানীয় বিরোধের জেরে গত ১৬ এপ্রিল চুয়াডাঙ্গার জীবননগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান খান বাবুকে মারধরের অভিযোগ রয়েছে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের বিরুদ্ধে।

তবে আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গসংগঠনগুলোর হামলা বাদে আরও ৯টি হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট। যদিও এসব হামলার ধরন ও পারিপার্শ্বিক আলামত দেখে ধারণা করা যায়, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এসব হামলা হয়ে থাকতে পারে। তবে গণমাধ্যমের প্রতিবেদনগুলোয় হামলাকারীদের সন্ত্রাসী, দুর্বৃত্ত বা ছিনতাইকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাফ্যাক্টের গবেষণায় আরও উঠে এসেছে, হামলার ৩৬টি ঘটনায় সবমিলিয়ে অন্তত ৮৯ জন আহত হয়েছেন। আর মৃত্যুর ঘটনা ঘটেছে শুধু আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িকেন্দ্রিক সংঘর্ষের সময়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়। ওই ঘটনায় ১৭ জন আহত হলেও চিকিৎসাধীন অবস্থায় আবুল কাসেম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়।

গবেষণার বিষয়ে বাংলাফ্যাক্টের সিনিয়র অ্যানালিস্ট নাজমুন নাকিব বলেন, অনলাইনে বা সংবাদপত্রে প্রকাশিত ঘটনা বিশ্লেষণ করে বাংলাফ্যাক্ট এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে। তবে এর বাইরে আরও হামলার ঘটনা থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!