1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন বিক্রম মন্ডল (২৩) নামের এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

রোববার (৪ মে) কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এই নিয়োগ পরীক্ষার লিখিত অংশ অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে কুড়িগ্রাম জেলা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

জানা গেছে, পরীক্ষার্থী মো. রাশেদুল ইসলাম (রোল নং: ১৭১০১৯৬)-এর পরিবর্তে বিক্রম মন্ডল পরীক্ষায় অংশ নিতে আসেন। তার বাড়ি নওগাঁ জেলার পেরশা থানার কামারধা গ্রামে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি প্রক্সি পরীক্ষার্থী হওয়ার কথা স্বীকার করেন।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে। এরই ধারাবাহিকতায় আজ লিখিত পরীক্ষায় আমরা একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছি। নিয়োগ সংক্রান্ত কারও সঙ্গে কোনো প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!