1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

ডিগ্রি সমমানের দাবিতে কুড়িগ্রামে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আব্দুলাহ আল আমিন, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি) সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।

রবিবার (৪ মে ২০২৫) সকাল ১১টায় কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে নেতৃত্ব দেন শিক্ষার্থী রাশেদ, রাকিব, রশিদ, মাহি ও নাজমুন নাহার। পরে ঘোষপাড়া এলাকা ঘুরে র‍্যালিটি ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, “এইচএসসি পাসের পর আমরা তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স শেষ করলেও আমাদের শিক্ষাগত যোগ্যতাকে স্নাতক (ডিগ্রি পাস) সমমান হিসেবে গণ্য করা হচ্ছে না। এটি আমাদের প্রতি এক ধরনের বৈষম্য। আমরা অবিলম্বে এই কোর্সগুলোকে ডিগ্রির সমমানের স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি।”

ইন্টার্ন নার্স রাশেদ বলেন, “দেশের সব নার্সিং সংগঠন যদি ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবির পাশে না দাঁড়ায়, তাহলে আমরা শিক্ষার্থীরা ঐ সংগঠনগুলোকে বয়কট ঘোষণা করবো।”

শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে আরও অনেক শিক্ষার্থী অংশ নেন। তাঁরা জানান, শিক্ষাগত ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে হলে এ দাবির বাস্তবায়ন জরুরি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!