1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ, আবেদন করা যাবে ১৪ মে ২০২৫ পর্যন্ত

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

বাংলাদেশ নৌবাহিনী বি-২০২৫ ব্যাচে টেকনিক্যাল শাখায় ‘ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ডস’ পদে জনবল নিয়োগ দিচ্ছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১৪ মে ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ: ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ডস (বি-২০২৫ ব্যাচ)

শারীরিক যোগ্যতা:

পুরুষ প্রার্থীদের জন্য:

  • উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
  • ওজন: ৫০ কেজি
  • বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি

নারী প্রার্থীদের জন্য:

  • উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি
  • ওজন: ৪৭ কেজি
  • বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি

বয়সসীমা:

  • ০১ জুলাই ২০২৫ তারিখে বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছর

অন্যান্য যোগ্যতা:

  • সাঁতার জানা আবশ্যক
  • সংশ্লিষ্ট কাজে ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
  • বৈবাহিক অবস্থা: বিবাহিত বা অবিবাহিত যেকোনো হতে পারবেন

আবেদন পদ্ধতি:

  • আগ্রহীরা বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা যাচাই ও আবেদন করতে পারবেন।

আবেদন ফি:

  • মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০০ টাকা ফি প্রদান করতে হবে।

আবেদনের শেষ সময়:

  • ১৪ মে ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

নৌবাহিনীতে ক্যারিয়ার গড়ার এই সুযোগটি যারা টেকনিক্যাল কাজে অভিজ্ঞ এবং সাঁতার জানেন, তাদের জন্য একটি আদর্শ পদ। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!