1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভুয়া টিসিবি কার্ড বাতিল করে কৃষকদের স্মার্ট কার্ড দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

টিসিবির যেসব ‘ভুয়া’ কার্ড রয়েছে, সেগুলো বাতিল করে কৃষকদের নতুন স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেছেন,  টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল। এগুলো বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হবে।

আজ শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেলে তারা উৎপাদনে উৎসাহী হবেন।

তিনি বলেন, দেশে চালের দাম সহনীয় পর্যায়ে আসছে। তবে চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না। কৃষকদেরও ন্যায্য দাম পেতে হবে।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে গমের চাহিদা ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়। এর মধ্যে বেশির ভাগ আমদানিকারকই বেসরকারি।

তিনি বলেন, এবার বোরোর ভালো ফলন হয়েছে। ইনশা আল্লাহ, আমরা একটা ভালো মজুত গড়ে তুলতে পারবো। বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভাল হলে সরকারের যে খাদ্য বিষয়ক কর্মসূচি রয়েছে তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!