1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভে হামলা ও অনৈতিক লেনদেনের অভিযোগে জামায়াতের দুই নেতাকর্মী বহিষ্কার

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের বিরুদ্ধে চলমান বিক্ষোভে হামলা এবং অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার দুইজন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩ মে) সন্ধ্যায় জামায়াতের কুড়িগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন– জামায়াতের রুকন মো. জাহেদুল ইসলাম জুয়েল এবং কর্মী রাজু আহমেদ। তারা দুজনই জামায়াতের কুড়িগ্রাম শহর শাখার দায়িত্বশীল পদে ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে “সমকামী হারুনকে রক্ষায় শিক্ষার্থীদের ওপর হামলা করে জামায়াতের পরিচয়ধারী কিছু কর্মী” শিরোনামে একটি সংবাদ ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সংগঠন পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে জাহেদুল ইসলাম জুয়েল ও রাজু আহমেদের বিক্ষোভে হামলা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আড়ালে অনৈতিক আর্থিক লেনদেনে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

এছাড়া এ ধরনের কার্যক্রম দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী বিবেচনায় শহর কর্মপরিষদের সুপারিশক্রমে এবং ১ মে জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “তাদের সঙ্গে জামায়াতের কোনো জনশক্তি যাতে সম্পর্ক না রাখে, সে বিষয়ে বিশেষভাবে অনুরোধ করা হলো।”

এ বিষয়ে শহর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, “অভিযোগের সত্যতা যাচাইয়ের পরই সংগঠনের নীতিমালার আলোকে জাহেদুল ইসলাম জুয়েল ও রাজু আহমেদকে বহিষ্কার করা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!