1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে “Turning Point of Education” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৬৪ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার আগ্রহ বাড়াতে ও ঝিমিয়ে পড়া শিক্ষাব্যবস্থাকে নতুন দিশা দিতে “Turning Point of Education” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করেন ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা মোজাহার উল আলম। শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে আয়োজিত এ সেমিনার শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “Movement for Punctuality”-এর স্বপ্নদ্রষ্টা রোটা: অধ্যাপক ডা. মিফতাউল ইসলাম মিলন। সভাপতিত্ব করেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার।

সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রমজানুল হক। অনুভূতি ও মতামত শেয়ার করেন সোনাহাট ডিগ্রী কলেজের প্রভাষক আয়নুল হক, সহকারী অধ্যাপক ললিতা আক্তার এবং সোনাহাট দাখিল মাদ্রাসার সহকারী সুপার রফিকুল ইসলাম।

মূল আলোচনায় মোজাহার উল আলম বলেন, “শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখাতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে পড়ালেখার পাশাপাশি ছোট ছোট ইনোভেশনের মাধ্যমে সৃজনশীলতা গড়ে তুলতে হবে।” তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের বাগান, শ্রেণিকক্ষ সজ্জা ও শৃঙ্খলার বিকাশে শিক্ষার্থীদের অংশগ্রহণে গুরুত্বারোপ করেন।

শিক্ষকরা জানান, এই ধরনের সেমিনার সারা দেশে ছড়িয়ে দিলে জাতীয় শিক্ষার মানে আমূল পরিবর্তন আসবে। তারা আরও বলেন, আয়োজক মোজাহার উল আলম তাঁর উপস্থাপনা শৈলী, চিন্তাধারা ও কর্মদক্ষতার মাধ্যমে ইতোমধ্যেই দুই উপজেলার শিক্ষকদের মন জয় করেছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বলদিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মাইদুল ইসলাম মুকুল।

সেমিনারে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই উদ্যোগ ভূরুঙ্গামারীর শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে বলেই মনে করছেন অংশগ্রহণকারীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!