1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু, আহত ১

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারুফ হোসেন (৩২) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আব্দুর রহিম (৩০) নামে অপর এক শ্রমিক আহত হন।

শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগরের সাতপাটকী এলাকায় জহুরুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে। আহত রহিম একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার পরপর জহুরুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন মারুফ ও রহিম। প্রথমে মারুফ ট্যাংকে নামলে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। পরে রহিম তাকে উদ্ধার করতে ট্যাংকে নামেন, কিন্তু সেও অসুস্থতা অনুভব করলে দ্রুত উঠে আসেন। তবে মারুফ আর উঠতে পারেননি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!