1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাবিপ্রবিতে গুচ্ছের বি ইউনিটে উপস্থিতি ৯২.৩৫ শতাংশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

পাবিপ্রবি প্রতিনিধি :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর উপস্থিতির হার ৯২.৩৫ শতাংশ।
‎
‎শুক্রবার (২ মে ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিয়ারিং ভবন, এম এ ওয়াজেদ আলী মিয়া বিজ্ঞান ভবন, মহুয়া ভবন ও একাডেমিক ভবন ২ এ অনুষ্ঠিত হয়।
‎
‎ পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
‎
‎এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ও পরীক্ষাসংশ্লিষ্টরা। এর আগে তারা পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার স্থানে যান এবং তাদের সাথে কথা বলেন। অবিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, বিস্কুট ও মহিলা অভিভাবকদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
‎
‎পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে জন্য আমরা সুযোগ সুবিধা বাড়িয়েছি। উত্তরবঙ্গের শিক্ষার্থীরা এখানে বেশি এসেছে। আমাদের শিক্ষক ছাড়াও পাবনার সুনামধন্য স্কুল-কলেজের শিক্ষকরা পরীক্ষা গ্রহণ করেছেন। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি। স্বল্পসময়ে ফল প্রকাশ করা হবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী, প্রক্টরিয়াল বডি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীসহ পাবনা বাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
‎
‎
‎প্রসঙ্গত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আগামী ৯ মে সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে এ ইউনিটের আওতাভুক্ত স্থাপত্য বিভাগের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!