1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদের প্লাস্টার খসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেল রোগীরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য নির্ধারিত ওষুধ সরবরাহ কেন্দ্রে ছাদের প্লাস্টার হঠাৎ করে খসে পড়েছে। শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার পরপরই বিকট শব্দে ছাদের একটি বড় অংশের প্লাস্টার নিচে পড়ে যায়। এ সময় ওষুধ নিতে আসা একাধিক রোগী ও তাদের স্বজন উপস্থিত ছিলেন। আকস্মিক ঘটনায় তারা আতঙ্কিত হয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা জানান, “ভবনটি অনেক পুরনো হওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে জানানো হয়েছে। পাশাপাশি ভবনের ঝুঁকিপূর্ণ অংশগুলোতে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।”

স্থানীয়রা অভিযোগ করে বলেন, উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত অবস্থা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। বারবার অভিযোগ করেও সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত সংস্কারের দাবি জানান, যাতে ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!