কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতিয়াপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ইমান হোসেনসহ ১৪ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ডাবু, ছয়টি গুটি, একটি জুয়ার বোর্ড এবং নগদ ৪ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়েছে।
উলিপুর থানায় এ ঘটনায় মামলা নম্বর ০৩(০৫)২৫ অনুযায়ী একটি মামলা রুজু হয়েছে।
আটক অন্যান্য ব্যক্তিরা হলেন: আশারাফুল, দীনবন্ধু, রফিকুল ইসলাম, রিয়াজুল, শফিকুল ইসলাম, মহব্বত আলী, নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, শ্রী মন্টু, শ্রী জাম্বু দাস, মুকুল মিয়া, নুর ইসলাম ও এরশাদুল হক।
আটককৃতদের পুলিশের প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply