1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

ভূরুঙ্গামারীতে মহান মে দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল দশটায় শুরু হয়ে দুপুর ১২টা প্রর্যন্ত শ্রমিক সংগঠন গুলো এ র‌্যালির আয়োজন করে। ব্যানার, ফেস্টুন নিয়ে উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জামতলা, সাদ্দাম মোড় ও সোনাহাট স্থলবন্দরে র‌্যালিতে অংশ নেন শ্রমজীবী মানুষেরা। এ সময় শ্রমিকদের অধিকার আদায়ে নানা রকম স্লোগান দেন তারা। এছাড়াও আলোচনা সভার পাশাপাশি দিনব্যাপী নানা আয়োজন করেছে সংগঠন গুলো।

এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দল, সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ভূরুঙ্গামারী উপকমিটি ও সোনাহাট স্থলবন্দর উপকমিটি, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উত্তর ধরলা উপকমিটি, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ভূরুঙ্গামারী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন সংঘ, হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন ও ব্যাটারী চালিত রিক্সা ও মিশুক চালক সমবায় সমিতি লিঃ র‌্যালিতে অংশ নেয়। পরে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও স্থলবন্দরে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিক অংশগ্রহন করেন।

উল্লেখ্য ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয়। দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!