1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কচাকাটায় রিকশা-ভ্যান ট্রেড শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

দুর্জয় হাসান, কচাকাটা প্রতিনিধি:

“দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ”—এই শ্লোগানকে সামনে রেখে কচাকাটায় রিকশা-ভ্যান ট্রেড শ্রমিক ইউনিয়ন (রেজি. নং: র-২৭) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালন করেছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে কচাকাটা কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। এরপর কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন মোঃ শাহাবুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ এনামুল হক, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কচাকাটা থানা শাখা। আরও উপস্থিত ছিলেন মোঃ নাজমুল আলম, অফিসার ইনচার্জ, কচাকাটা থানা; মোঃ ওয়াজেদুল কবির রাশেদ, চেয়ারম্যান, ১৪নং কেদার ইউনিয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “১৮৮৬ সালের ১ মে শিকাগোর শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে যে আত্মত্যাগ করেছে, তা আজও আমাদের প্রেরণা জোগায়। এই আত্মত্যাগের স্মরণে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষদের অধিকার প্রতিষ্ঠায় মে দিবস পালন করা হয়।”

তিনি আরও বলেন, “মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, যা ধীরে ধীরে শ্রেণিবৈষম্য হ্রাসে ভূমিকা রাখে।”

বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে একটি “শ্রম সংস্কার কমিশন” গঠনের আহ্বান জানান। এ সময় ইউনিয়নের সকল নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!