1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট আটক করেছে বিজিবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও ওষুধ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ এপ্রিল) রাত ও বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

জানা গেছে, জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসির নির্দেশনায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বুধবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে চর বারবান্দা সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৬-৭-টি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় ১৪২ বোতল ভারতীয় মদ ও ১৯ বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়।

একই সময়ে, সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা ইটালুকান্দা সীমান্ত এলাকায় (সীমানা পিলার ১০৫৩-এমপি থেকে ৪০ গজ ভেতরে) অভিযান চালিয়ে ১৯৮০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেন।

পরদিন বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টার দিকে খেয়ারচর বিওপির সদস্যরা আলগারচর সীমান্ত এলাকায় (সীমানা পিলার ১০৭০-২-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান চালিয়ে ৯০০ পিস ভারতীয় ওষুধ অ্যামলোডিপাইন ট্যাবলেট (২.৫ মি.গ্রা.) জব্দ করেন। প্রতিটি পণ্যের ক্ষেত্রেই কোনো মালিক শনাক্ত করা যায়নি।

বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “জব্দকৃত মাদকদ্রব্য ও ওষুধ রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে সেগুলো ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!