1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে শিয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে শিয়াল মারা ফাঁদে ‌ বিদ্যুৎস্পৃষ্ট ‌হয়ে আবদুল হাকিম (৫৯) নামের এক ব্যক্তি মারা গেছে। আজ বুধবার সকালে উপজেলার পৌরশহরের নারিকেলবাড়ী সন্যাসীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আবদুল হাকিম নারিকলেববাড়ী গ্রামের নুরুল হকের ছেলে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল হাকিম তার বাড়ীর পাশে আট শতক জমিতে পাট চাষ করেছেন। সম্প্রতি ওই এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে গিয়ে পাট খেত ভেঙে ফেলায় তিনি(আবদুল হাকিম) জমিতে শিয়ালের জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। আজ বুধবার সকালে তিনি বাসায় বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন না করেই পাট খেতে শিয়াল আটক পড়েছে কিনা দেখতে যান। এসময় অসাবধানতাবসত তার পা বৈদ্যুতিক ফাঁদে পড়ে তিনি সেখানে আটকে গিয়ে সেখানেই তার প্রাণ যায়।

 

পরে সকাল ৯টার দিকে স্থানীয় একজন ব্যক্তি ঘাস কাটতে সেখান দিয়ে যাওয়ার সময় আবদুল হাকিমকে সেখানে পড়ে থাকতে দেখে বাসায় খবর দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর পৌরসভার কাউন্সিলর হারুন অর রশীদ  জানান, জমিতে শিয়ালের উপদ্রব নিয়ন্ত্রণে শিয়াল মারা ফাঁদ পেতেছিল কৃষক আবদুল হাকিম। সকালে পাট খেত দেখতে গেলে অসাবধানে ওই ফাঁদে পড়ে তিনি মারা গেছেন।

 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‌জিল্লুর রহমান বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন কৃষক মারা গেছে। এ বিষয়ে পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!