জবি প্রতিনিধি:
রাজধানীর পুরাণ ঢাকার লক্ষীবাজারে ছাত্রী মেসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন প্রত্যাশা মজুমদার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ
লক্ষীবাজারের নন্দলাল লেনের ছাত্রী মেসে আত্মাহত্যার ঘটনা ঘটে।
মৃত প্রত্যাশা মজুমদার বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
লক্ষীবাজারের নন্দলাল লেনের ছাত্রী মেসের বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে মরদেহ মিটফোর্ড হসপিটালের মর্গে পাঠানো হয়।
গলায় ফাঁসের বিষয়টি মিটফোর্ড হসপিটালের জরুরী বিভাগের চিকিৎসক ড. রাজীব নিশ্চিত করেন। তিনি বলেন, গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে কাব্য নামের এক যুবককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
জানা যায় কাব্য প্রত্যাশার বয়ফ্রেন্ড। ২০২১ সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
Leave a Reply