1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে চাইল্ড নট ব্রাইড’র দিনব্যাপী কর্মসূচি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ”করব না আর বাল্যবিয়ে চলবো এবার স্বপ্ন নিয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিবাহের ঝুঁকি, জোরপূর্বক বিবাহ এবং বাল্যবিবাহের প্রভাব কমানো, বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) আন্ধারীঝাড় আলোর শিখা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বি মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোর শিখা যুব উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাবেদ আলী মন্ডল চেয়ারম্যান ৭ নং আন্ধারীঝার ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল মান্নান মন্ডল প্রধান শিক্ষক আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বি মূখী উচ্চ বিদ্যালয়, খাইরুল ইসলাম প্রধান শিক্ষক হাঁসমারীর পাড় মাধ্যমিক বিদ্যালয়, এফ কে আশিক সিনিয়র সহ সভাপতি উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী, খালিদ সাইফুল্লাহ্ ফিল্ড ফ্যাসিলিটেটর, আরিফুল ইসলাম সভাপতি উপজেলা ইয়ুথ প্লাটফ্রম ভূরুঙ্গামারী।

এ সময় সহকারী শিক্ষক আইয়ুব আলী, আন্ধারীঝার ইউপি সচিব মালেকুল ইসলাম, ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও আলোর শিখা যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস খাতুন সহ ও সংগঠনটির অন্যান্ন সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষক মোজাদুল ইসলাম ও ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলামের পরিচালনায় দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ নাটিকা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।এতে অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!