অনলাইন ডেস্ক:
কুড়িগ্রাম থেকে প্রাইভেটকারে রাজশাহীতে আনায়াতকৃত ৪০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এ তথ্য নিশ্চিত করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি জাগলাটারি গ্রামের মেহেদী হাসান হিরো (২৫) এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের ফারুক উদ্দিন শাহ (৪৫)।
র্যাব জানায়, ভোররাতে র্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালপাড়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৪০ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply