1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামে আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

একাধিক মামলায় কারাবন্দী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে কুড়িগ্রামের রৌমারী থানার চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে তাঁকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাকির হোসেনের আইনজীবী খাদিমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি এই আইনজীবী।

রৌমারী থানা সূত্রে জানা গেছে, জাকির হোসেনের বিরুদ্ধে রৌমারী থানায় চাঁদাবাজির অভিযোগে দুটি ও হামলার অভিযোগে একটি মামলা রয়েছে। এসব মামলা ছাড়াও একটি এনজিআর (জিডির পরিপ্রেক্ষিতে উদ্ভবকৃত) মামলা রয়েছে বলে জানিয়েছেন জাকির হোসেনের আইনজীবী। এসব মামলা আওয়ামী লীগ সরকার পতনের পর দায়ের করা হয়।

এর আগে ২০২৪ সালের ২৪ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সে সময় ডিএমপি জানায়, তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

গত শুক্রবার (২৫ এপ্রিল) তাঁকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কুড়িগ্রাম জেলা কারাগারে আনা হয়। কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ.জি. মামুদ জানান,

‘সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গত শুক্রবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কুড়িগ্রাম কারাগারে নেওয়া হয়। রোববার হাজিরা শেষে আদালত তাঁকে আবারও কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছেন। তবে আমাদের এখানে ডিভিশন ওয়ার্ড না থাকায় তাঁকে কুড়িগ্রাম কারাগারে রাখা হবে নাকি ঢাকায় পাঠানো হবে তা আদালতের নির্দেশনার ওপর নির্ভর করছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!