1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ফুলবাড়ীর বড়ভিটা বাজারে কালবৈশাখীর তাণ্ডবে ১৪ দোকান ধ্বংস, ক্ষতি ৬০ লাখ টাকা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

ফুলবাড়ি প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বাজারে কালবৈশাখী ঝড়ে ১৪টি দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে। শনিবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে আকস্মিকভাবে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারের ওপর দিয়ে প্রবল ঝড় বয়ে যায়।

ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও সামান্য আহত হয়েছেন দুই পথচারী — আব্দুস সোবহান ও রতন মিয়া।

রবিবার দুপুরে বাজার এলাকা পরিদর্শন করে দেখা যায়, দোকানগুলোর টিনের চালা ও কাঠের কাঠামো দুমড়ে-মুচড়ে পড়ে আছে। ব্যবসায়ীরা ভাঙাচোরা মালামাল সরিয়ে নিতে ব্যস্ত। দোকানিদের দাবি, ঝড়ের কারণে দোকানের ফ্রিজ, টেলিভিশনসহ মূল্যবান মালামাল তছনছ হয়ে গেছে এবং প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আইয়ুব আলী, হাফেজ আলী, জমসেদ আলী ও এমদাদুল হক জানান, প্রায় ৫০ বছরের পুরনো একটি বিশাল বটগাছ হঠাৎ ভেঙে পড়ে তাদের দোকানগুলোর উপর। এতে মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যায়। তাদের প্রত্যেকেরই ১৫ থেকে ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। ব্যবসায়ীদের আশঙ্কা, সরকারি সহায়তা ছাড়া তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন না।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা: জান্নাতি খাতুন বলেন, বাজারের ১৪টি দোকান সম্পূর্ণ এবং ২টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, রবিবার সকালে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সহায়তা প্রদান করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!