1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

আমার দেশের সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলাপ্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তকৃ দৈনিক আমার দেশের সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যালহারের দাবিতে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক মেলা, নাগেশ্বরী উপজেলা শাখা।

(২৭ এপ্রিল ২০২৫) রবিবার সকাল ১১ টায় কুড়িগ্রামের নাগেশ্বরী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্যক রাখেন, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি ওমর ফারুক, আমার দেশের নাগেশ্বরী প্রতিনিধি বাবুল জামান।

বক্তব্যে বক্তারা বলেন, পতিত হাসিনা সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ ও গণমানুষের কন্ঠস্বর আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান একজন পরিক্ষিত দেশপ্রেমিক। তিনি দেশ ও জনগণের পক্ষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে লড়ে গেছেন। মাথা নত না করে স্বৈরাচার হাসিনা সরকারের জুলুম নির্যাতন ও কারাভোগ বরণ করেছেন। আজকের নতুন বাংলাদেশ বিনির্মানে অপরিসীম ভূমিকা তাঁর। চব্বিশের গণঅভ্যুত্থানে প্রেরণার উৎস ছিলেন তিনি। ছাত্র-জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে এ দেশ হাসিনামুক্ত করেছে। আওয়ামী দোসরের ঔদ্ধত্য দেখতে নয়।

মানববন্ধনে বক্তারা এ সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, সামন্য লবণ বিক্রেতা থেকে ৭৪টি শিল্পের মালিক বনে যাওয়া আওয়ামী দোসর এ সময়েও বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দুঃসাহস দেখায় কি করে? এদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচারকারী ৫ মে হেফাজতে ইসলামের উপর ক্রাক ডাউনে হত্যাযজ্ঞের পক্ষের আসামি ফ্যাসিস্ট মোস্তফা কামাল।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক একেএম আশরাফ হোসেন আপেল, ইন্জিনিয়ার আব্দুল মোমেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম খান, এশিয়ান টিভির প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, দিনকালের প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, সময়ের কাগজের প্রতিনিধি রফিকুল ইসলাম রন্জু, জনকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, বানিজ্য প্রতিদিনের আতিকুর রহমান, আশরাফুল ইসলাম, লাভলু মিয়া প্রমুখ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেওয়ায় সাধুবাদ জানান আমার দেশ প্রতিনিধি বাবুল জামান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!