1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

ফুলবাড়ি প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারী (৯৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল এএসআই সাইদুর রহমানের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় মরহুমের প্রতি সম্মান জানিয়ে সশস্ত্র সালাম প্রদান ও এক মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রীয় এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজায় মরহুমের পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। পরে নাওডাঙ্গা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষের উপস্থিতিতে দুপুর ১২টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব-ফুলমতি (বালারহাট) এলাকার মৃত বাছের উদ্দিন ব্যাপারীর তৃতীয় পুত্র ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারী। তিনি শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৩টা ২০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘ জীবনে তিনি ৩ ছেলে, ৭ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেলোয়ার হোসেন ব্যাপারী ছিলেন একজন মিশুক স্বভাবের সাদা মনের মানুষ, যিনি জীবনের প্রতিটি পর্যায়ে সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!